যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা প্রতিবেদক আরটিভির সংবাদদাতা আরবি

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১০:২০ পিএম


যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা প্রতিবেদক আরটিভির সংবাদদাতা আরবি
অতিথির কাছ থেকে সম্মাননা নিচ্ছেন আলফাজ হোসেন আরবি : ছবি আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন আরটিভির ক্যাম্পাস সংবাদদাতা আলফাজ হোসেন আরবি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ডিজিটাল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে আলফাজ হোসেন আরবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। 

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। যবিপ্রবিসাসের পক্ষ থেকে সাংবাদিকতায় কৃতিত্ব ও দায়িত্বশীল প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে আলফাজ হোসেন আরবি বলেন, এই স্বীকৃতি আমার সাংবাদিকতা জীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। যবিপ্রবিসাসের মতো একটি সংগঠনের কাছ থেকে এমন সম্মাননা পাওয়া সত্যিই গর্বের। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও সত্য ও মানুষের কথা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকতার প্রতি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission